শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গাজীপুর মহানগর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
/ ১১৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

মোঃ কাজল গাজীপুর থেকে : দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে গাজীপুর মহানগর প্রেস ক্লাব-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি–২০২৬-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি ২০২৬) গাজীপুর চৌরাস্তার ময়মনসিংহ রোডস্থ নূর প্লাজার দ্বিতীয় তলার হলরুমে সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা রক্ষায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেশাগত ঐক্য, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানানো হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত গাজীপুর মহানগর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সভায় আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রেজা চৌধুরী। কার্যকরী সভাপতি আবু বকর সিদ্দিক এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কফিল মাহমুদ। সহ-সভাপতি পদে রয়েছেন আওলাদ হোসেন, মেহেদি হাসান, মাহবুবুল আলম রবিন, শামসুদ্দিন জুয়েল ও আশিকুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শহিদুল ইসলাম।যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ সোহেল মিয়া ও রাজিব হাসান আকাশ। সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন শরিফ আহমেদ হাসান ও মোঃ নুরুজ্জামান শেখ। সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু সাইদ মৃধা। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মাজনুন মাসুদ। দপ্তর সম্পাদক রাজু হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাজল মিয়া এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন তারিক হাসান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিনহাজুর রহমান, আশরাফুল শ্রাবণ, পাপেল মিয়া, শফিকুল ইসলাম বাবু, হারিসুর রহমান শিপলু, মাছুম তালুকদার ও ইয়াহিন শিকদার।সভায় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.