শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
গাজীপুরের কোনাবাড়িতে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
/ ১১৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

জাঙ্গীর আলম রাজু : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় জুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (আজ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার আরিফ মুন্সির মালিকানাধীন একটি জুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের আরও অন্তত ১০টি জুট গোডাউন আগুনের কবলে পড়ে।গোডাউনগুলোতে বিপুল পরিমাণ গার্মেন্টস শিল্পের বড় ও ছোট কাপড়ের জুট পণ্য মজুদ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগছে বলে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের জন্য কিছুটা স্বস্তির বিষয়।আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা জানান, জুট পণ্যই তাদের প্রধান ব্যবসা ও জীবিকার উৎস। এই আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.