শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ভারতে খেলার পরিস্থিতি নেই, ক্রিকেটারদের মর্যাদা নিয়ে আপস নয়: উপদেষ্টা আসিফ নজরুল
/ ১০৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কি না সেই বিষয়ে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।তিনি আরো বলেন, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।এর আগে বিসিবি ভারতে খেলোয়াড় এবং বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া অন্যদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়।
বিসিবির ই-মেইলের জবাবে আইসিসি গতকাল পাল্টা ই-মেইল দিয়ে বিসিবিকে জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে শঙ্কা প্রকাশ করছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ই-মেইলে। তবে আইসিসির এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যা-ই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.