শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিঃ এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত
/ ৭৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :  বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিঃ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ দুপুর ১১ টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান। এই সময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ প্রেমিক । মানুষের কল্যাণ জীবনের পুরোটা সময়টা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি এ সময় বলেন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা তিনি তার জীবনকে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বিসর্জন দিয়েছেন। আমরা তার রুয়ের মাগফেরাত কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতির একটি আদর্শের প্রতীক তার আদর্শ নিয়ে তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, কোহিনুর বেগম, মামুদা আক্তার, মোঃ জুয়েল প্রমুখ।
কর্মসূচির শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.