শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দেশ একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে — শোক বইয়ে স্বাক্ষর করে মন্তব্য সিঙ্গাপুর যুবদল সভাপতির
/ ১১২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

মোঃ হৃদয় আলম  ফরহাদ :  গতকাল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন সিঙ্গাপুর যুবদলের সভাপতি নাদিম জামান আজিম। শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি বলেন, “দেশ আজ একজন আপসহীন ও পরীক্ষিত নেত্রীকে হারিয়েছে। দেশের মানুষ হয়তো এখন কিছুটা এই শূন্যতা অনুভব করছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে জাতি আরও গভীরভাবে বেগম খালেদা জিয়ার অভাব উপলব্ধি করবে। তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অগ্রদূত প্রতীক।”তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এই শোক শুধু বিএনপির নয়—এই শোক পুরো জাতির।”
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.