শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশুলিয়ায় ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
/ ২৪৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

আঃ অজিজ প্রধান : সাভারের আশুলিয়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উত্তর গাজীরচট ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)গাজীপুরের পরিবেশে অবস্থিত ‘মনপুরা রিসোর্টে’ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কর্মব্যস্ততা ও যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই রিসোর্ট প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।সমিতির উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন-এর সভাপতিত্বে এবং নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকা মোহাম্মদ চৌধুরী: সাবেক সাংগঠনিক সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব। জাহাঙ্গীর আলম রাজু যুগ্ম-সাধারণ সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাপি জেনারেল হসপিটাল এর পরিচালক মোঃ আশিক ইমরান,জামালপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: নূর আলম সবুর,সোহেল স্কয়ার হসপিটাল ম্যানেজার মোঃ লেবু মিয়া হাবিব হসপিটাল এডমিন ম্যানেজার মোঃ নাজমুল,নোভা হসপিটাল এর জি এম মোঃ শাহিন আহমেদ রাজু৷ ল্যাব ওয়ান হাসপাতাল এডমিন ম্যানেজার মো: শহিদুল ইসলাম খোকন,আবুল হোসেন হাসপাতালে স্বপন ওঝাসহ প্রমুখ।অনুষ্ঠানে দিনব্যাপী পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এছাড়া দুপুরের খাবারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথিরা বলেন,ব্যবসায়িক ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন মনকে প্রফুল্ল করে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।” ঔষধ ব্যবসায়ীদের এই সেবামূলক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান। সমাপনী বক্তব্যে উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন বলেন,আগামীতেও সমিতির সকল সদস্যদের নিয়ে এ ধরনের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.