শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পাইকগাছায় রবি মেম্বারের বাড়ি থেকে  অবৈধ অস্ত্র উদ্ধার। 
/ ৭৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন

ডুমুরিয়া ‌খুলনা‌ প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপির এক ওয়ার্ড সভাপতির বাড়ি থেকে লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উন্নতমানের (এরায়গান) উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার গভীর রাতে প্রাপ্ত স্থানীয় সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজী ওরফে হবি মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর টের পেয়ে হবি মেম্বার ও তার চার ছেলে—মুছাল, কাইয়ুম, শাহীন ও সাইফুল—ঘর ছেড়ে পালিয়ে যায়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথবাহিনী হবি মেম্বারের বসতঘর থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ উন্নত মানের (এয়ারগান) উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায় উদ্ধারকৃত অস্ত্রটি ব্যবহার করে হবি মেম্বার ও তার পাঁচ ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ভূমি দখল এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। বিশেষ করে গত ৫ আগস্টের পর চাঁদখালী বাজার সংলগ্ন এলাকায় বিঘার পর বিঘা সরকারি খাস জমি অবৈধভাবে দখলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে হবি মেম্বারের ছেলে আকরাম গাজী সরকারি ওয়াবদা ও খাস জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সময় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাতেনাতে আটক হন। ওই ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শনিবার সন্ধ্যায় সরকারি ওয়াবদার মাটি কাটার প্রতিবাদ করায় হবি মেম্বার ও তার চার ছেলে স্থানীয় মুরুব্বি শফিকুল গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। একই ঘটনায় সবুজ সরদার নামের আরেকজন মুরুব্বিকে বাড়ি থেকে ধরে এনে তার সন্তানের সামনে পিটিয়ে আহত করে।

জানা যায়, একই ঘটনায় রাজ্জাক গাজী নামের এক বৃদ্ধকে ধাওয়া করলে তিনি পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে তিনি স্ট্রোক করলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় প্রতিবাদ করায় এলাকার ২-৪ জন যুবককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদখালী বাজারে হবি মেম্বার ও তার ৪ ছেলে কয়েক জনকে পিটিয়ে আহত করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
আহতদের স্বজনরা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে যৌথবাহিনী রাতেই অভিযান পরিচালনা করে।

তবে অভিযুক্তদের আটক করতে না পারায় পুরো এলাকায় ভয় ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.