বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
মধ্যপাড়া পাথর খনিতে জিটিস’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
/ ৬১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে জিটিস’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত। গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জি টি সি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া- ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত বিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেষ্ট কনসোটিয়াম (জি টি সি) এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ।উল্লেখ্য যে,খালেদা জিয়ার মৃত্যুতে জিটিসি’র জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশে গতকাল বুধবার পাথর খনিতে কর্মরত সকল বিদেশীগণ কর্মবিরতি পালন করবেন এবং খনির সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.