বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
/ ১৪১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও জিয়ানগর) আসনের জন্য বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়।এর আগে এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।দলীয় সূত্র জানায়, মোস্তফা জামাল হায়দারের বার্ধক্যজনিত সমস্যা ও শারীরিক অসুস্থতার বিষয়টিও বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পুনর্বিবেচনা করা হয়। পরবর্তীতে জোটের সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপির নিজস্ব প্রার্থী হিসেবে অধ্যক্ষ আলমগীর হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।মনোনয়ন ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.