শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন
/ ২৬৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন

মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম শেষ করেন।দুপুর ১টার দিকে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রয়োজনীয় তথ্য যাচাই, ছবি তোলা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে তিনি ভবন ত্যাগ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল সদস্য নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত প্রতিবন্ধকতা নেই। তিনি বলেন, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারায় নির্বাচন কমিশনকে যে কোনো সময় যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। সে অনুযায়ী এই নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রচলিত বিধি অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাইয়ের মাধ্যমেই তারেক রহমানের এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।উল্লেখ্য, দীর্ঘ সময় পর দেশে ফিরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান বিভিন্ন প্রশাসনিক ও আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। তার ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়াকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.