শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত: ঢাকা প্রেসক্লাবের গভীর শোক, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা, সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িক বন্ধ
/ ২৬৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

আওরঙ্গজেব কামাল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য আগমনকে ঘিরে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকাল থেকেই পুরো স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরও নিয়েছে বিশেষ প্রস্তুতি। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে এলাকা, যা নজর কাড়ছে পথচারী ও যানবাহন চালকদের। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকাকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি স্মৃতিসৌধের মূল ফটক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ সময় সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার হোসেন আনু জানান, সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। অতিথি আগমনকে সামনে রেখে পুরো এলাকাকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সহস্রাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনেও দেখা গেছে ব্যাপক তৎপরতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোকুর রহমান বলেন, “আমরা আমাদের নেতাকে স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত। এখন শুধু আগমনের অপেক্ষা। সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় পর্যায়ে জনসমাগমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, সাভার আশুলিয়া বাসী মহান নেতা কে এক নজর দেখার জন্য ওদের আগ্রহে রয়েছেন। আমরা তার মিশন ভীষণ কে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। অবশ্যই আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয় করে তাকে উপহার দেয়া হবে। সরজমি দেখা যায় শীত উপেক্ষা করে সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হতে দেখা গেছে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.