শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনায় বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
/ ১৬৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি: খুলনা শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে বৃহত্তর রাজশাহী সমিতির ২৩শে ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সাধারণ সভা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মোঃ ইফতেখার আলী বাবু। সভার শুরুতেই তিনি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, বৃহত্তর রাজশাহী সমিতি শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি রাজশাহী অঞ্চলের মানুষের ঐক্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। তিনি সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সভায় সদস্য সচিব খন্দকার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর রাজশাহী সমিতি আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি আব্দুল বারী, মোঃ ইরফান হাসান, এমডি মোহাম্মদ মাহমুদ হাসান, সাইফুল ইসলাম অ্যাডভোকেট, কামরুজ্জামান, এমডি ইজাজুল রহমান, এমডি সানাউল্লাহ, এমডি আব্দুল কাদের, এমডি মামুনুর রশিদ, ফারুক আহমেদ, এমডি ইসমাইল হোসেন ও এমডি আসাদুল হক।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৃহত্তর রাজশাহী সমিতি খুলনায় বসবাসরত রাজশাহী অঞ্চলের মানুষের মাঝে সামাজিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতি, শিক্ষা ও নৈতিকতার পথে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
সভায় আরো অনেকে সদস্য এবং সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন, সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সমিতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.