শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২৭
/ ১৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৪০ অপরাহ্ন

মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭জনকে বিজিবি কর্তৃক আটক। সোমবার ভোরে ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ।সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ৮জন পুরুষ, ১২জন নারী, ৫জন শিশু ও ২জন তৃতীয় লিঙ্গ এর ব্যক্তি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন।আটককৃত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয় ট্যাবলেট-সিরাপ জব্দ

মোহাঃ ইমরান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণের নেশা জাতীয়ও সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সদস্যরা। রবিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
জব্দকৃত নেশা জাতীয় ৪ হাজার ৮’শ পিস ট্যাবলেট ও ৫০ বোতল নেশা জাতীয় সিরাপ রয়েছে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.