শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় ১.৫ কিলোমিটার আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন
/ ১২৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৫০ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের অর্থায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আনিপাড়া খালের ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।এর আগে উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল ছালাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইয়াকুব হোসেন, মো. মামুন সিকদার ও তারেক আনাম সুমন তালুকদার প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.