বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর যুবদলের আনন্দ মিছিল ও পথসভা
/ ১৭৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ১:১০ অপরাহ্ন

পিরোজপুর অফিস : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার এবং জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, তানজিদ হাসান সাওন, মনিরুল ইসলাম মামুন, মাহাফুজুর রহমান সাওন, এনামুল কবির রিপনসহ জেলা ও সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হবে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। তারা আরও বলেন, অবৈধ ও অনৈতিক শাসনের বিরুদ্ধে যুবদল অতীতে যেমন সংগ্রাম করেছে, ভবিষ্যতেও তেমনি রাজপথে সক্রিয় থাকবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.