মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কবি নাসির আহমেদের সম্পাদনায় খুলনার কবি সাহিত্যিকদের জীবনালেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন
/ ৭০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : খুলনার কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম সংরক্ষণের লক্ষ্যে প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ গ্রন্থ “খুলনার কবি–সাহিত্যিকদের জীবনালেখ্য”। কবি নাসির আহমেদের সম্পাদনায় প্রকাশিত এই গ্রন্থটি বিজয় দিবসের দিন সকাল ১০ ঘটিকায় খুলনা আর্ট একাডেমিতে এসে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দিয়ে বলেন বইটির ভূমিকার অংশে উল্লেখ করেছি আপনার নাম। কারণ এই বইটির কবিদের জীবনী সংগ্রহ করতে আপনি আমাকে সহযোগিতা করেছেন। এ সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বইটি হাতে তুলে নিয়ে অত্যন্ত আনন্দিত এবং তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক নবীন চারু শিল্পীরা বইটি খুলে দেখেন। এবং তারাও খুব আনন্দিত হন। গ্রন্থটিতে খুলনা বিভাগের ৩১৭ জন কবি ও সাহিত্যিকের সংক্ষিপ্ত জীবনালেখ্য স্থান পেয়েছে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে অবহেলিত ও অপ্রকাশিত সাহিত্যসাধকদের জীবন ও অবদান সংরক্ষণে এটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। নিজ উদ্যোগ ও নিজ অর্থায়নে কবি নাসির আহমেদ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল ঘুরে তথ্য সংগ্রহ করে এই গ্রন্থ সম্পাদনা করেন।এ উপলক্ষে কবি নাসির আহমেদ বলেন, “এই কাজ সফল হোক বা ব্যর্থ, নীরবে ও নিষ্ঠার সঙ্গে সাহিত্যভিত্তিক দায়িত্ব পালন করাটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই উদ্যোগকে খুলনার সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে কবি নাসির আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।গ্রন্থটির পরবর্তী পর্বে বাদপড়া কবি ও সাহিত্যিকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সম্পাদক জানিয়েছেন। খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনার কবি সাহিত্যিকদের জীবনা লেখ্য প্রথম খন্ড প্রকাশ করায় কবি নাসির আহমেদকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.