শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকা প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
/ ১৬৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল–এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনাবিধুর দিন। স্বাধীনতার প্রাক্কালে জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছিল, তার ক্ষত আজও গভীরভাবে অনুভূত হয়। তারা আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাঁদের আদর্শ ও চেতনা ধারণ করাই আজ আমাদের নৈতিক দায়িত্ব।”বক্তারা বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।”তারা আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় সরকারের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা প্রত্যাশা করছি।” এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, সহ-সভাপতি ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সহ-সভাপতি এ. মান্নান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আজহার আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী, সাংবাদিক মোঃ আজিজ প্রধানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় নীরবতা পালন ও দোয়া করেন। অপারদিক বিকালে সেন্ট্রাল প্রেসক্লাব এর কার্যালয়ে সংগঠনের সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হেসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন মোঃ হেকমত আলী, মোঃ লাভলু মিয়া, মোহাম্মদ বাপ্পি হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.