বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে পিরোজপুরের কলেজগুলোতে বলেশ্বরের ব্যতিক্রমী উদ্যোগ
/ ৭১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সাক্ষরতার হারে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর (বলেশ্বর)। সংগঠনটি জেলার বিভিন্ন কলেজে গিয়ে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে মোটিভেশনাল ক্যাম্পেইন ও সেমিনার আয়োজন করছে।ইতোমধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর, ভাণ্ডারিয়া, মঠবড়িয়া ও কাউখালি উপজেলায় ১০টি কলেজে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়জীবনে থাকা সংগঠনের সদস্যরা প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা ও দিকনির্দেশনা দিচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক বলেন, উচ্চশিক্ষার অনেক সুযোগ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত নয়। তাদের সামনে সেসব সম্ভাবনা তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, উচ্চশিক্ষায় পিছিয়ে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় বলেশ্বর বদ্ধপরিকর। ধারাবাহিকভাবে আরও কলেজে এ কার্যক্রম চালু থাকবে। শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেশ্বরের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পিরোজপুরে উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেশ্বরের সদস্যরা আশা করেন, তাদের এ প্রচেষ্টা জেলার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.