শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১৩৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

মোঃ হৃদয় আলম ফরহাদ : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার নানা আয়োজনে রাজধানী ঢাকা সহ সারাদেশে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন—হিউম্যান রাইটস মনিটারিং অর্গানাইজেশন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি—দিবসটি মহাধুমধামে উদযাপন করে। মানবাধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে সারাদেশে এই কার্যক্রম যথাযথভাবে পালিত হয়। এবারের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “জনবান্ধব রাজনীতি” এবং “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ”। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিগুলোতে মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, এবং মানবিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। জাতিসংঘের সহযোগিতা, সুশীল সমাজের অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে আলোচনায় উঠে আসে মানবাধিকার রক্ষায় সকল পক্ষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার, সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা জরুরি।” তারা আরও উল্লেখ করেন যে, মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগই পারে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষার বৈশ্বিক ভিত্তি স্থাপন করে। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপন করা হয়ে আসছে ।মানবাধিকার, স্বাধীনতা, মর্যাদা ও সমতার আদর্শকে সামনে রেখে দিনটি পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.