শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
/ ১৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, বাসস প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি নাসির উদ্দিন এবং জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদার ও কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হকসহ এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাদার, স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জেলার উন্নয়ন, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়। তথ্য আদান-প্রদান ও সমন্বিত প্রচেষ্টা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনও ধরনের হয়রানি, মিথ্যা মামলা বা হুমকির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সঠিক তদন্ত, ন্যায্য আইনি প্রক্রিয়া এবং নিরাপদ কর্মপরিবেশ একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের আস্থা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.