বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার র‌্যাবের অভিযানে গ্রেফতার
/ ১৭৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২)কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে র‌্যাব-৮ সিপিএসসি বরিশাল, র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জের সমন্বিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে ইন্দুরকানি উপজেলার ৪ নম্বর ইন্দুরকানি ইউনিয়নের চড়াখালী গ্রামের একটি বসতঘরে প্রবেশ করে শুভ জোমাদ্দার এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণ করে।ভিকটিম ও তাঁর সন্তানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা করেন (মামলা নং–৫, তারিখ : ২৭/১০/২০২৫)। গ্রেফতারের পর শুভ জোমাদ্দারকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.