শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার
/ ১২৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ ফরিদ তালুকদার (২৮) নামের এক কৃষকের আড়াই কড়ি জমিতে রোপণ করা প্রায় ১২ হাজার তরমুজের চারা স্প্রে দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ফরিদ তালুকদার আড়াই কড়ি জমিতে তরমুজের চারা রোপণ করেছিলেন। চারা গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল। বৃহস্পতিবার সকালে তিনি জমির পরিচর্যা করতে গেলে দেখতে পান-অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে তাঁর ক্ষেতের মধ্যে প্রবেশ করে চারার ওপর ক্ষতিকর রাসায়নিক স্প্রে ছিটিয়ে সব চারা নষ্ট করে দিয়েছে। এতে মুহূর্তেই চারাগাছগুলো শুকিয়ে যেতে শুরু করে।ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদ তালুকদার জানান, আড়াই কড়ি জমি লিজ নিয়ে এবং প্রিমিয়ার ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি তরমুজ চাষ শুরু করেছিলেন। কিন্তু স্প্রে দিয়ে চারা নষ্ট করে দেওয়ায় তার পুরো মৌসুমের স্বপ্ন ভেঙে গেছে।তিনি বলেন, “আমি ক্ষেত দেখতে এসে দেখি সব চারা শুকিয়ে মরে গেছে। বুঝতে পারলাম কেউ স্প্রে মেরে নষ্ট করেছে। এখন আমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত। কীভাবে ঋণ শোধ করবো জানি না।স্থানীয়রা মনে করছেন, পূর্বশত্রুতার জেরে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও

কলাপাড়া প্রতিনিধিঃ আন্দোলনরত সহকারী শিক্ষকদের দেওয়া তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা খুলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক।উল্লেখ্য, গত তিন দিন ধরে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও প্রধান শিক্ষকরা পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। তবে বুধবার আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলে পরীক্ষা বন্ধ হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
ইউএনও কাউছার হামিদ জানান, অন্যান্য বিদ্যালয়েও পরীক্ষা স্বাভাবিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম বলেন, পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.