আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি প্রেসক্লাবে সাধারণ পরিষদের সভায় পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার আশাশুনি প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি জি,এম আল ফারুকের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান ও এস,এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা। আলোচনা সভা শেষে বিদায়ী সভাপতি সহ কমিটির অন্যান্য কর্মকর্তাগন নবনির্বাচিত সভাপতি সহ নবনির্বাচিত কর্মকর্তা ও কমিটির কাছে দায়িত্ব ও সকল ডকুমেন্ট তুলে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।জোহরের নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতি শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, নবনির্বাচিত সভাপতি এস,কে হাসান। নব নির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় এসময় নব নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। নবনির্বাচিত সভাপতির অনুরোধক্রমে ১৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি এস,কে হাসান (নির্বাচিত), সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম (নির্বাচিত), সহ-সভাপতি- হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক আকাশ হোসেন (নির্বাচিত), যুগ্ম-সম্পাদক- আসলাম লিঙ্কন (নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক- জাকির হোসেন (নির্বাচিত), কোষাধ্যক্ষ- মোস্তাফিজুর রহমান (নির্বাচিত), দপ্তর সম্পাদক- এস,এম শরিফুল ইসলাম শরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আরিফুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক- সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য- জি,এম মুজিবুর রহমান, এস,এম আহসান হাবিব ও সচ্চিদানন্দ দে সদয়। এরপর সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনায় পিকনিক, নববর্ষের ক্যালেন্ডার প্রকাশসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, উপ-কমিটি গঠন ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আশাশুনিতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার অফিস চত্বরে ৩ দিনের কর্মসূচির লক্ষে দ্বিতীয় দিন পালন করা হয়।
উপজেলার সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, সকল পরিবার কল্যান পরিদর্শিকা ও সকল পরিবার কল্যান সহকারী সারাদেশের ন্যায় আশাশুনিতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মসূচি চলাকালে এফপিআই আব্দুল্লাহ আল কাফী, এফপিআই মোছাদ্দেক হোসেন, এফপিআই হাবিবুল্লাহ রহমান বক্তব্য রাখেন।

