বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে সাবেক সাংসদ সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ
/ ১৭২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস:পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির দুই ভাড়াটিয়ার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতদলীয় চোরেরা রান্নাঘরের গ্রিল ভেঙে দুটি বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমারের স্ত্রী বাসনা রানী অভিযোগ করে বলেন,রাতের শেষ ভাগে কয়েকজন লোক রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকে ও আমার স্বামীকে হাত-পা-মুখ বেঁধে ফেলে। পরে আলমারিসহ ঘর তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।তিনি আরও জানান, তাদের বাসায় চুরির পর একই ভবনের অপর ভাড়াটিয়া সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসাতেও প্রবেশ করে দলটি মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পালপাড়া এলাকায় চুরির একটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.