শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনার বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালন
/ ২২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : ১১২ জাতের স্থানীয় আমন ধানের প্রায়োগিক গবেষণাধীন প্লট পরিদর্শন। ২১ টি এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচন। এলাকা উপযোগী আমন ধানের জাত নির্বাচনের লক্ষ্যে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এবং গঙ্গারামপুর কৃষক সংগঠনের আয়োজনে আজ ০১ ডিসেম্বর ২০২৫, ১১২ জাতের ধান গবেষণা প্লটে ধানের র‌্যাংকিং শেষে গঙ্গারামপুর স্টার ইউনিট ক্লাব মাঠে কৃষক মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লোকজ- এর সহসভাপতি ও খুলনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর সাবেক অধ্যক্ষ ড. এস এম ফেরদৌস এর সভাপতিত্বে আেেলাচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে খুলনার উপপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মো: কৃষিবিদ আবু বকর সিদ্দিক, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসলাম হালদার। লোকজ -এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারে সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মÐল, নিকুঞ্জ বিহারী সরকার, তাপস মল্লিক, অমিরা সরকার, মাসুদ বিশ্বাস ও শ্যামল সরকার প্রমুখ:। মাঠ দিবসের কর্মসূচিতে বটিয়াঘাটা সদর, গঙ্গারামপুর, সুরখালী ও ভান্ডারকোট ইউনিয়নের ৩০টি কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীরা আমন ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ১১২ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র‌্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা উপযোগী ২১টি ধানের জাত নির্বাচন করেন। প্লটের ১১২ জাতের আমন ধানের মধ্যে নির্বাচিত জাতগুলোর হলো: মন্তেশ্বর, স্বর্ণা, বেনাপোল, চিনিআতপ, চিনিকানাই, আরুনী, লোকজ, সাদা বাঁশফুলবালাম, ডাকশাইল, বেনাপোল, খেজুরছড়ি, সাগরফনা, মোতা, নিলাবতী, জামিনীমোটা, জেসমিন, কার্তিক বালাম, চর বলেশ্বর, ইঞ্চি, দারশাইল। এছাড়া নতুন উদ্ভাবিত জাতগুলোর মধ্যে লোকজ ধান, আলোধান, আরুণি ধান কৃষকরা বেশি পছন্দ করেছেন।স্থানীয় ধানগুলোকে আমাদের বীজ নিরাপত্তার জন্য রাখতে হবে। স্থানীয় ধানবীজ বিতরণের মাধ্যমে সংরক্ষিত ১১২ প্রজাতির ধান সম্প্রসারণে ভূমিকা রাখায় স্থানীয় কৃষক ও অতিথিরা লোকজ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.