শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনির বুধহাটা ইউনিয়নে এমপি প্রার্থী রবিউল বাশারের ৩ নির্বাচনী পথসভা
/ ১১৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় বিকাল ৩ টায় বেউলা গাজীর মাঠে শত শত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সম্পাদক মাওঃ আনওয়ারুল হক, সহ-সম্পাদক ডাঃ রোকনুজ্জামান, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা মহিলা সভানেত্রী শরিফা মনির প্রমুখ।বিকাল ৪ টায় চাপড়া বাস স্ট্যান্ডে ও সন্ধ্যা ৬ টায় বুধহাটা করিম সুপার মার্কেট পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সম্পাদক প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, সম্পাদক মাওঃ আনওয়ারুল হক, সহ-সম্পাদক ডাঃ রোকনুজ্জামান, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, মেম্বর শীষ মোহাম্মাদ জেরী প্রমুখ। এর আগে বুধহাটা করিম সুপার মার্কেট থেকে মোটর সাইকেল নিয়ে গণ সংযোগ শুরু হয়ে গাজীর মাঠ, নৈকাটি, চিলেডাঙ্গা, শ্বেতপুর, উত্তর চাপড়া, মধ্যম চাপড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বুধহাটা করিম সুপার মার্কেট গিয়ে শেষ হয়।

আশাশুনিতে সাংবাদিক জাকির চাচা আবুল মাষ্টারের দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সাংবাদিক জাকির হোসেনের চাচা আবুল মাষ্টারের দাফন সম্পন্ন।শনিবার বিকাল ৩ টায় উপজেলার গোদাড়া গ্রামের (বর্তমান চাম্পাফুল) আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের বড় চাচা রাহেনুল আবেদীন অরপে আবুল মাষ্টার আর নেই (ইন্না লিল্লাহে…..রাজিউন)। মরহুমের পরিবার সূত্রে জানাগেছে, আবুল মাষ্টার দীর্ঘ প্রায় দেড় বছর যাবত স্টোকে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃতান্তে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার বাদ এশার কালীবাড়ী-চাম্পাফুল বাজার জামে মসজিদের মাঠে নামাজে জানাযা শেষে তার বাড়ী সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ঈমামতি করেন, মসজিদের ঈমাম মাওঃ সামছুল আরেফীন। এ সময় স্থানীয়, শিক্ষক, চাকুরিজীবি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বহু মুসল্লিগন জানাযায় শরিক হন।

আশাশুনিতে প্রতিবন্ধীতার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল’র উদ্যোগে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষক ও পিডিএস কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা অফির্সাস ক্লাবে লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে প্রশিক্ষনে অংশ গ্রহন করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ এবং পিটিএ কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ট্রেইনার আফতাবুজ্জামান এবং ট্রেনিং পরিচালনা করেন সিবিয়ার অফিসার, এসকে ইউসুফ আলী। প্রশিক্ষক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, আইডিয়াল ম্যাপইন সিবিয়ার প্রজেক্ট’র ফিল টেইনার অফিসার আফতাবুজ্জামান প্রশিক্ষণে প্রতিবন্ধীতা কি, প্রতিবন্ধীতার প্রকারভেদ কি কি, প্রতিবন্ধীতার কারণ , কিভাবে স্কুলে অন্তর্ভুক্ত করা যায় এবং কিভাবে সকল সুযোগ-সুবিধা পেতে পারে এবং কিভাবে বিশেষ শিক্ষায় একই উপকরণ শিক্ষা এবং সমোন্নতি শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং গ্রুপ ওয়ার্ক করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.