শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঢাকার আশুলিয়ার ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে যাত্রী ছাউনি নির্মিত
/ ১৯৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ডিইপিজেড গেটে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি মানসম্পন্ন যাত্রী ছাউনির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নির্মিত এই যাত্রী ছাউনিটি সোমবার সকালে এলাকার গণমানুষকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন তরুণ সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হাজী মো. ইসরাফিল হোসেন।ডিইপিজেড-ভাদাইল এলাকায় দীর্ঘদিন ধরেই ছিল নানা ভোগান্তি—চলাচলের অসুবিধা, ইজি বাইকের অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, গাড়ির জন্য অপেক্ষার নির্দিষ্ট জায়গার অভাব, এমনকি ফুটপাত পর্যন্ত ছিল বিভিন্ন দখলদারি চক্রের নিয়ন্ত্রণে। প্রতিদিন হাজারো মানুষের জীবনে যোগ হতো বাড়তি দুর্ভোগ।প্রথম ধাপেই ইসরাফিল হোসেন ও স্থানীয় তরুণরা এলাকা থেকে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে আনেন। এরপর এলাকাবাসীর প্রয়োজন বিবেচনা করে উদ্যোগ নেওয়া হয় একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের। বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে শেষ পর্যন্ত আলোর মুখ দেখে বহু প্রতিক্ষিত এই ছাউনিটি।স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, আগে একটি চক্র অটোরিকশা ও ফুটপাতকেন্দ্রিক অনিয়মের মাধ্যমে সুবিধা ভোগ করত। এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় ওই চক্রের কিছু ব্যক্তির বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি স্থানীয় একটি রাজনৈতিক দলের কিছু অনুসারীর বিরোধিতার মুখেও পড়তে হয়েছে ইসরাফিলকে—এমন দাবি করেছেন স্থানীয়রা। এসব বিতর্কের মধ্যেও মানবিক লক্ষ্য থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন তরুণ এই সমাজসেবক।ইসরাফিল হোসেন দেখিয়ে দিয়েছেন—পরিবর্তন আসে ইচ্ছা, সাহস ও মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব থেকে। রাজনীতির ক্ষমতা নয়, মানুষের মুখের হাসিই তার শক্তি। তার এই উদ্যোগ আশুলিয়ায় একটি নতুন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।বাধা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিদিনের মেহনতি মানুষের স্বস্তির কথা চিন্তা করেই কাজ করে যাচ্ছেন তিনি। তার প্রচেষ্টা প্রমাণ করে—মানুষ মানুষের জন্য এগিয়ে এলে পরিবর্তন অবশ্যই সম্ভব।ভাদাইলের স্থানীয়দের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে নির্মিত মানসম্পন্ন ও দৃষ্টিনন্দন এই যাত্রী ছাউনিটি এখন এলাকার মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.