শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কেশবপুরে জলাবদ্ধ বিলের পানি নিস্কাশিত হওয়ার আগেই নদীতে ক্রস বাঁধের সিদ্ধান্তে এলাকাবাসীর ক্ষোভ
/ ১২৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে হরি-ঘ্যাঁংরাইল অববাহিকার জলাবদ্ধ বিলের পানি নিস্কাশিত হওয়ার আগেই হরি-আপার ভদ্রা নদীতে ক্রস বাঁধ দেওয়ার ঘোষনায় বোরো আবাদ নিয়ে শঙ্কিত এলাকাবাসীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের দাবিতে ১৮ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসির পক্ষে হরি-ঘ্যাঁংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি ও সাবেক বাপাউবো’র সদস্য মহির উদ্দিন বিশ্বাস। সূত্রে জানা গেছে, হরি-ঘ্যাঁংরাইল অববাহিকার জলাবদ্ধতা নিরসনে ৮১.৫ কিলোমিটার নদী খনন প্রকল্পের জন্য ২০ নভেম্বর সেনাবাহিনী কর্তৃক ক্রসবাধঁ দিয়ে নদী খনন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপার ভদ্রা অববাহিকায় চলতি বোরো (ইরি) মৌসুমে ৭টি উপজেলা কেশবপুর, মনিরামপুর, যশোর সদর,অভয়নগর, ফুলতলা, ডুমুরিয়া, তালা প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে সেচ ও পানি নিস্কাশনের মাধ্যমে ২৫০০ হাজার কোটি টাকার বেশি ও ৫০০ কোটি টাকার উর্দ্ধে গো খাদ্য বিচলি সহ মোট ৩০০০ কোটি টাকার খাদ্য ও গো-খাদ্য উৎপাদনের সম্ভবনা রয়েছে। কিন্তু পানি নিষ্কাশনের আগেই ক্রস বাঁধ দিলে অত্র এলাকার প্রায় ৭০ হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়বে। ঘের মালিকের সাথে কৃষক বা জমির মালিকদের চুক্তি অনুযায়ী এ অঞ্চলে বোরো মৌসুমে চাষাবাদ শুরু হয় প্রতি ডিসেম্বরের ১৫ তারিখ থেকে জানুয়ারির ৩১তারিখ পর্যন্ত। কৃষকদের খাদ্য ও গো খাদ্য উৎপাদনের স্বার্থে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাস থেকে হরি- আপার ভদ্রা নদীতে ক্রস বাঁধ দিয়ে নদী খনন করার দাবিতে এলাকাবাসী ও-ই স্মারকলিপি করেছেন। এবিষয়ে জলাবদ্ধতা নিরসন কমিটির সভাপতি ও সাবেক সাবেক বাপাউবো’র সদস্য মহির উদ্দিন বিশ্বাস বলেন, জলাবদ্ধ এলাকার কৃষকদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে ও-ই আবেদন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.