শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার আশাশুনি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
/ ১২৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজে ইমামতির মাধ্যমে মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করেন, জামাতের কর্ম পরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবুবক্কর সিদ্দিক।ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাওঃ আছাদুল্লাহর সঞ্চালনায় খুৎবা পূর্ব আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম পিপিএম (বার), সাতক্ষীরা-৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী মোহাদ্দিস রবিউল বাশার, জেলা জামাতের আমির এড. আব্দুস সোবহান মুকুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য নুরুল আফছার মোর্তজা, সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক। খুৎবা ও দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী মোহাদ্দিস রবিউল বাশার। এসময় ডিআই-১ মনিরুল ইসলাম, সিনিঃ সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আব্দুস সালাম, আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে সশস্ত্র বাহিনী দিবস পালন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বুধহাটা বাজারে অবসরপ্রাপ্ত সৈনিক সংঘ (বেসওয়া) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দিবসের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আছাফুর জিম সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়। অবসপ্রাপ্ত সেনা সদস্য আল. শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আনিছুর রহমান, সার্জেন্ট (অবঃ) রবিউল ইসলাম বাদশা, সার্জেন্ট (অবঃ) ফারুক হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.