শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
খুলনা আর্ট একাডেমির ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ছবি আঁকার একদিনের কর্মশালা।
/ ১২৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা সামনে রেখে খুলনা আর্ট একাডেমিতে ১৯ নভেম্বর ২০২৫: অনুষ্ঠিত হলো ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ছবি আঁকার একদিনের কর্মশালা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা এই ক্লাস পরিচালনা করেন একাডেমির শিক্ষকবৃন্দ। ২০১০ সাল থেকে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটি পরীক্ষার পূর্বে এ ধরনের নিবিড় ক্লাসের আয়োজন করে থাকে। এবারের ব্যাচেও তার ব্যতিক্রম হয়নি।সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন পাঠ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা একত্র হয়ে একাডেমিতেই দুপুরের খাবারের আয়োজন করেন। এতে অংশ নেন একাডেমির চতুর্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী গেইনস স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মহানন্দ গাইন, বাংলা প্রভাষক উম্মে আরাফাত মতিয়া সেতু এবং ইংরেজি শিক্ষক সৈকত বিশ্বাস।১৬তম ব্যাচের শিক্ষার্থী মোহনা আক্তার বিভা, জয়দ্যূতি সরকার, পূজা শীল, বন্যা বাছাড়, সাগর ফকির, তরি গাইন ও মৌমিতা গোলদার সারাদিনের ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।দিনের শেষ মুহূর্তে ১৬তম ব্যাচের শিক্ষার্থী বন্যা বাছাড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের দুটি অসাধারণ প্রতিকৃতি স্কেচ উপহার দেন। তার এই উদ্যোগে মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত হন এবং ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরাও তার সৃজনশীলতাকে আন্তরিকভাবে প্রশংসা করেন।চারুকলা ভর্তির প্রস্তুতিতে শিক্ষার্থীদের এগিয়ে নিতে একাডেমির এই নিবিড় ক্লাস দিনটি ছিল সবার জন্যই স্মরণীয়। এ সময় বাংলা ম্যাম ১৬ তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমি ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের কোনদিন ভুলবো না তাদের এত সুন্দর আয়োজনের জন্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.