বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
আশাশুনির মহেশ্বরকাটি ও কমলাপুর সাংস্কাকৃতিক অনুষ্ঠানে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা, পথসভা ও লিফলেট বিতরণ
/ ৭৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

আশাশুনির মহেশ্বরকাটি ও কমলাপুর বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরণ করেছেন কাজী আলাউদ্দীন। বৃহস্পতিবার সকালে উপজেলার মহেশ্বরকাটি মৎস্য সেটে প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। বাজারে জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। লিফলেট বিতরণ শেষে বাজারের মেইন সড়কে পথ সভা অনুষ্ঠিত হয়। প্রার্থী কাজী আলাউদ্দীন পথ সভায় বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন সহ বেড়ীবাঁধ টেকসই করা হবে। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, নূরুল হক খোকন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক দলের আহবায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন, ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আছাদ প্রমুখ তার সাথে ছিলেন। সন্ধ্যায় আশাশুনি সদরের কমলাপুর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আশাশুনিতে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরনী নির্বাচনী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রতাপনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা-৩ আসনে (কালিগঞ্জ আশাশুনি) সংসদ সদস্য প্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরণীর
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা ৩ আসন (কালিগঞ্জ আশাশুনি) সংসদ সদস্য প্রার্থী প্রভাষক কাজী ওয়েজ কুরণীর উপস্থিতে গণসংযোগকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শফিউদ্দিন, সহ-সভাপতি কারী কাইকাউস, সেক্রেটারী ডাক্তার আমিনুল ইসলাম, দ্বিনি সংগঠন সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আশাশুনির কাদাকাটিতে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করা হয়েছে।
বুধবার বিকালে মোটর সাইকেল শোডাউনটি সহকারে উপজেলার কাদাকাটি হাজীরহাট বাজারে গিয়ে শেষ হয়। ইউনিয়ন আমিরের সভাপতিত্বে বাজারে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, এড. আঃ সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.