বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে এসডিএফ এর জেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
/ ১৩৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:২৮ অপরাহ্ন
পিরোজপুর অফিস‌‌‌:পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ বরিশাল আঞ্চলিক অফিসের পরিচালক কৃষিবিদ মৃতুঞ্জয় সাহা। কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা। সভায় বক্তব্য দেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দনী, এসডিএফ এর ভান্ডারিয়া ক্লাস্টার অফিসার একে এম মাহফুজুর রহমানসহ অন্যান্যরা। কর্মশালায় আইসিবি এর জেলা কর্মকর্তা মো. মেজবা উর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। এসডিএফ এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুক্তা পাশা প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত সময়ের গ্রাম কমিটিগুলোর কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টি উপাদান সংক্রান্ত অগ্রগতি এবং বিভিন্ন কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। কর্মশালায় জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কমিটির সদস্যরা অংশ নেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.