শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ভাই শামীম ডিবি পুলিশের হাতে গ্রেফতার
/ ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় শামীম শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মঙ্গলবার শামীম শেখকে ঢাকা থেকে পিরোজপুরে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম। তিনি জানান, ডিবি কার্যালয়ে এনে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.