শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে বাপা’র কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ১২৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

পিরোজপুর অফিস :: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে বাপা পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক: খালেদা আক্তার হেনা, যুগ্ম আহ্বায়ক: জিয়াউল আহসান ও ইমাম হোসেন মাসুদ, সদস্য সচিব: রিয়াজুল হক। নেতৃবৃন্দ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পরিবেশ সুরক্ষা আন্দোলনকে জোরদার করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ সংকট মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.