শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ভাংচুর, ভিডিও ভাইরাল
/ ১৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাংচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে এক যুবক।  বৃহস্পতিবার সকালে কলেজটিতে এ ভাংচুরের ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজটিতে ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন আইনী ব্যবস্থা গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।এদিকে অফিস কক্ষ ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ক্যাপ পরিহিত এক যুবক সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে ভাংচুর করছে। এ সময় অন্য আরেকজন ভাংচুরের ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিল। এরপর ভাংচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, সকাল সাড়ে নয়টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। তবে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজের পক্ষ থেকে কোন ধরণের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ভাংচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছে বলে জানান তিনি। এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান পান্না লাল রায়।এ বিষয়ে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.