বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
/ ৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন

পিরোজপুর অফিস :পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালীতে একজন যুবকের লাশ পাওনাদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিজান হোসেন (৪০) বলে জানা গেছে। সে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মমিন উদ্দিন এর ছেলে। বুধবার সন্ধ্যায় ইন্দুরকানী থানা পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাটি তদন্ত করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান হোসেন রাজমিস্ত্রীর কাজে নিয়োজিত ছিলেন। অবসর সময়ে তিনি স্থানীয় জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতেন। প্রায় চার মাস আগে ট্রলার মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে অগ্রিম হিসেবে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শাশুড়ীর মৃত্যুর সংবাদে মিজান বাড়িতে ফিরে আসলে তাকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে কয়েকজন লোক মহারাজের বাড়িতে আটকিয়ে রাখে বলে অভিযোগ করা হয়েছে। মাহারাজের মা নেহেরুন বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ি এসে খোঁজ পেলে ঘরের দোতলায় অচেতন অবস্থায় মিজানকে দেখতে পাই। পরে স্থানীয়রা এসে তাকে মৃত্যুবরণ করে পাওয়া যায়। বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, বাড়িতে তার ছাড়া আর কেউ ছিল না; মিজান বার বার বমি করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দোতলায় বিশ্রাম দেওয়া হয়েছিল। ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে; প্রকৃত কারণে তদন্ত চলছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.