শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
/ ১৪২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৌশল খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক। এছাড়া আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সংগ্রাম পরিষদের সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক হোসনেয়ার পপি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.