শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
বাগেরহাটের রামপালে নারীদের উঠান বৈঠক; ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
/ ১৩৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট জেলার রামপালে নারীদের সাথে বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় রামপাল উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারীদের উদ্যোগে শ্রীফলতলা নতুন মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি বক্তব্য দেন, বাগেরহাট-২ (রামপাল–মোংলা ও ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশ গমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পুরো এলাকা নারীদের স্লোগানে মুখরিত হয়, তারা ধানের শীষে ভোট দিন, দেশ বাঁচান, মানুষ বাঁচান বলে স্লোগান দেন। এর পূর্বে নারীরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং একটি সুখি সমৃদ্ধিশালী ও গণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গিকার করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.