শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
শিমুলতলী আর্মি ফার্মা মাঠে মেলা নিয়ে বিভ্রান্তির অবসান, ফিরছে ইতিবাচক ভাবমূর্তি
/ ১৯৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক কাজল : গাজীপুর জেলার শিমুলতলী আর্মি ফার্মা মাঠে চলমান মেলাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন—মেলাটি বৈধ, নৈতিক ও নিয়মিত প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত একটি ব্যবসা ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে স্থানীয় উদ্যোক্তারা অংশ নিচ্ছেন উৎসাহের সঙ্গে।
মেলায় প্রায় ১৪ থেকে ১৫ জন ক্ষুদ্র ও তরুণ উদ্যোক্তা নিজেদের তৈরি মানসম্মত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। কসমেটিকস, পোশাক, খেলনা, ঘরোয়া ব্যবহার্য সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ নানা ধরনের স্টল রয়েছে সেখানে। এসব স্টল পরিচালনা করছেন এলাকার তরুণ উদ্যোক্তারা, যারা সৎভাবে ব্যবসা করে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনছেন।
মেলার কর্তৃপক্ষ বাদল জানান, “এটি সম্পূর্ণ বৈধ ও সৃজনশীল একটি ব্যবসায়িক উদ্যোগ। এখানে কোনো অনৈতিক বা অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। ক্রেতাদের উৎসাহ দিতে প্রতিটি ক্রয়ের সঙ্গে একটি লটারি কুপন ও কলম উপহার দেওয়া হয়—যা শুধুই সৌজন্য ও গ্রাহক সন্তুষ্টির প্রতীক, জুয়া বা বাজির কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “আমরা চাই সবাই পরিবারসহ আনন্দের সঙ্গে এই মেলাটি উপভোগ করুন। এটি আমাদের এলাকার সংস্কৃতি, ব্যবসা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেলাটি এখন আনন্দ, ব্যবসা ও সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
মেলা চলুক আনন্দে, ব্যবসার উজ্জীবনে—নৈতিকতার সীমার ভেতরে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.