শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সাতক্ষীরার চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
/ ১৪২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ২:১৮ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রার্থী চেয়ারম্যান আব্দুর রউফ। সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। আর সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দলের জেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির মনোনয়ন পেয়েছেন।
অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একই চার আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির ঘোষিত প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মুহাদ্দিস রবিউল বাশার, এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দুই দলই সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনি মাঠে সরব হয়ে উঠবে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.