শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান
/ ১৩৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস ও জেলা সেচ্ছাসেবদল সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও বই দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি বলেন, আফতাবউদ্দিন কলেজ মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা নৈতিকতা ও মানবিকতার চর্চার মাধ্যম। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.