শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
/ ১৫৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সুশাসন পেতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে।মাসুদ সাঈদী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তারা শাসনের নামে অপশাসন করেছেন, উন্নয়নের নামে দুর্নীতি করেছেন এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। রবিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ নং মালিখালি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, সুশাসন কোনো বিলাসিতা নয়; এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মলগ্ন থেকেই সুশাসনের অভাবে ভুগছে। ব্রিটিশ শাসনামল থেকেই আমাদের সুশাসনের নামে শোষণ ও প্রতারণা করা হয়েছে। স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি। কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা না করে নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।‎তিনি বলেন, এ অবস্থার পরিবর্তন আনতে হলে প্রথমেই আমাদের সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতৃত্ব-যারা ক্ষমতার লোভে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি, জনগণের সুখ-দুঃখের অংশীদার এবং জনগণের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম।‎মাসুদ সাঈদী আরও বলেন, সুশাসনের মূল ভিত্তি হলো ন্যায়, জবাবদিহিতা ও সততা। যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনও দুর্নীতিমুক্ত হতে পারে না; যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনও আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময়-আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা সুশাসনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।‎মতবিনিময় ‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মো. জহিরুল হক।সভায় আরও বক্তব্য রাখেন ‎নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ‎বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের পিরোজপুর জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, ‎যুব বিভাগের উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাজিরপুর উপজেলা সভাপতি মো. আবু হানিফ, ২নং মালিখালি ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আবু নেওয়াজ, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুক।
মালিখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হাওলাদার, নাসিরুদ্দিন শেখ, তপন কুমার মন্ডল, সুজিত গাইন, নাসিম শেখ, শহিদুল ইসলাম, মনোজ কান্তি মন্ডল, নাসরিন আক্তার, শোভা রানী মন্ডল, পাড়েরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো. খায়রুল আকন।সভায় মালিখালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.