শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নীতিমালা নেই” – হাসনাত আবদুল্লাহ
/ ১৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয়, সেগুলোর কোনো নীতিমালা নেই। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে মনে হয়-যা দেখা যায় তাইই তারা প্রতীকে পরিণত করে দিচ্ছে। “মাইক দেখছে মাইক মার্কা, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, আবার সূর্য দেখছে সূর্য মার্কা দিচ্ছে-এভাবে চলছে বিষয়টা।” হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “সম্প্রতি ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু কোন নীতিমালার ভিত্তিতে তা করা হলো-তা নির্বাচন কমিশন স্পষ্ট করেনি। আবার ‘বেগুন’ প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটারও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এতে প্রমাণ হয়, কমিশন কোনো নির্দিষ্ট নিয়ম বা নীতির ভিত্তিতে কাজ করছে না।” তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি ব্যক্তিকেন্দ্রিক বা ইচ্ছাকৃতভাবে পরিচালিত হতে পারে না। জনগণের প্রতিষ্ঠান হিসেবে কমিশনের প্রতিটি সিদ্ধান্ত নীতিমালা ও নিয়মের ভিত্তিতে হতে হবে।”
হাসনাত আবদুল্লাহ জানান, আমরা নির্বাচন কমিশনের নীতিমালা দেখতে চাই- যে নীতির ভিত্তিতে তারা কোনো প্রতীক অন্তর্ভুক্ত বা বাদ দেয়। এটি নিয়ে আমাদের সাংগঠনিক অবস্থান একেবারে স্পষ্ট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগে তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকালে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন এবং বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.