শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
লাপাড়ায় টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
/ ২০৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:০৩ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকাব ২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫) কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (উপ-সচিব) নিশাত জাহান।বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশীদ খান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাছলিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অমল চন্দ্র শীল, যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের কমিউনিটি সুপারভাইজার (সিএস) গাজী মো. নিয়াজ মোর্শেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ফারুক আহমেদ রিজভী এবং কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন।গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রশিক্ষণে ৪০ জন শিক্ষিত ও বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা অর্জন করে তারা কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.