শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
ঠাকুরগাঁওয়ে বেকার নারী-পুরুষদের ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন
/ ১৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার নারী-পুরুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণে চারটি ট্রেডে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী।শহরের শান্তিনগর এলাকার ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইড়ি)-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।রবিবার প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন সরকারের সাবেক সচিব ও সিসিপ–রিহ্যাব প্রোগ্রামের চীফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।আয়োজকরা জানান, দেশের বেকার ও কর্মহীন জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। এখানে চারটি বাস্তবমুখী ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রেডগুলো হলো— প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ম্যাসনরি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।পরিদর্শনকালে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেন্টারের ইনচার্জ ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম তুষার, কোর্স কো-অর্ডিনেটর উত্তম কুমার শর্মা এবং সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ। পর্যবেক্ষণ শেষে প্রধান অতিথিকে প্রশিক্ষণ কার্যক্রমের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.