শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
কলাপাড়ায় অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী
/ ১৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

কলাপাড়াঃ কলাপাড়ায় এক অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি পৌর শহরের কলেজ রোড এলাকার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অসুস্থ শিক্ষার্থী মো. জিহাদ হোসেন (১৮) কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কয়েক দিন আগে হঠাৎ তীব্র মাথাব্যথা ও পরবর্তীতে ডান হাত-পা অবশ হয়ে যাওয়ায় তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মো. সালাউদ্দিন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিকদার মোহাম্মদ জুয়েল ইকবাল, উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান আকন, কলেজের ডিগ্রি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনান ও একাদশ শাখা ছাত্রদলের সভাপতি শুভ প্রমুখ।অসুস্থ শিক্ষার্থী জিহাদ বলেন, “কিছু দিন আগে হঠাৎ মাথাব্যথা শুরু হয়, পরে ডান হাত ও পা অবশ হয়ে যায়। চিকিৎসা নিয়েছি, কিন্তু এখনো সুস্থ হতে পারিনি।”জিহাদের বাবা মো. জলিল খান বলেন, “ছেলের অসুস্থতায় আমরা খুবই চিন্তিত। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছি। বিএনপি নেতার এই মানবিক উদ্যোগে আমরা কৃতজ্ঞ।”কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, “কলেজ ছাত্রদলের নেতাদের মাধ্যমে জিহাদের অসুস্থতার খবর পাই। তাই নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তার বাসায় এসেছি। আমরা সার্বিক খোঁজখবর নিয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। আশা করি, জিহাদ দ্রুত সুস্থ হয়ে পড়াশোনায় ফিরবে। এই পরিবারের পাশে সবসময় আছি।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.