শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
সি ইউ সি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ ও শোক সভা অনুষ্ঠিত
/ ১৩৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড খুলনায় গতকাল ২৪ অক্টোবর ২০২৫ দুপুর দুই টায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ৯৮ ও এইচএসসি ২০০০ পাস করা শিক্ষার্থীদের সংগঠন খুলনা ৯৮_০০ গ্রুপের পক্ষ থেকে জনাব খোকন কুমার সাহা এর ৫ম মৃত্যুু বার্ষিকী উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়।সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমনির উপস্থাপনায় অনুষ্ঠানে সর্গিয় খোকন কুমার সাহার কর্মময় জীবনীর উপর আলোচনা করেন নীলা সাহা,সুদিপ্ত বিশ্বাস,বিপ্লব সাহা,মুক্তা সাহা,সঞ্চয় কুমার দত্ত,চৈতি সাহা,দীপন বনিক প্রমুখ। খুলনা এসএসসি ৯৮/ এইচ এস সি ২০০০, গ্রুপের এস, এম আহসান সিদ্দিক প্রিন্স ও মোঃ তরিকুল ইসলাম তারেক এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রুপের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সুজানা লোপা গোমেজ, মোহাম্মদ রবিউল ইসলাম, পূজা বিশ্বাস, ইভানা সিমি, ইউসুফ সাগর, মোস্তফা কামাল সুমন, রুনা রহমান, আবুল কালাম আজাদ রানা, মোঃ মিজানুর রহমান,রাজীব আহমেদ, টফি ইসলাম, জোবাইদা হাসান সুরভী,মৌসুমি পাল, জান্নাতুল ফেরদাউস লিপি, রুমানা রুপা, জাফর ইকবালমোঃ আসাদুজ্জা,পয়মন্তি সাহা,দীপিতা বনিক। সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ সহকারী শিক্ষক কারীমা আক্তার, মিম আক্তার মনিকা, হাওয়ারিয়া, ঝর্ণা আক্তার, হালিমা আক্তার, সেলিম হোসেন, মামুনুর রশিদ,মোঃশুভ প্রমুখ। অনুষ্ঠানে সি ইউ সির পক্ষথেকে সর্গিয় খোকন কুমার সাহার বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । সুবিধাবঞ্চিত শিশুদের সি স্কুলে এ অনুষ্ঠান আয়োজনের জন্য খোকন কুমার সাহা এর সন্তান শ্রাবন ও শানকে ধন্যবাদ জানানো হয় । অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত সকল “শিশুদের মাঝে উন্নত মানের দুপুরের খাবার পরিবেশন করা হয়। সিইউসি সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন মানবিক কাজে সকল শ্রেণী পেশার মানুষ যেন এগিয়ে আসে এবং খুলনা ৯৮_০০ ব্যাচ ও নবলোক এর সিএ অর্ঘ কুমার দাস সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.