বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক  জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
/ ৯২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে ৯ম জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। জেলা বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এটিএম রাজিবুল আলিম রাজু, পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফ হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও মানসম্মত হেলমেট বিতরণ করা হয়। এছাড়া আগামী এক মাস জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.