শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদে ফেরাতে সরকার সহায়তা অব্যাহত রাখবে: কৃষিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
জনসচেতনতার বার্তা ছড়িয়ে পিরোজপুরে বর্ণাঢ্য ট্রাফিক সপ্তাহ উদযাপন
/ ১৪২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস:: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো. মনিরুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা ট্রাফিক বিভাগ দিনব্যাপী ট্রাফিক চেকিং অভিযান পরিচালনা করে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.