শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আলহাজ্ব আব্দুল গনি শেখকে নিয়ে প্রকাশিত সংবাদে ভুল তথ্যের সংশোধন ও দুঃখ প্রকাশ দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনা প্রধান ইংল্যান্ডের বিদায়, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ‎ডুমুরিয়ায় এমপির নির্দেশনায় উপজেলা বিএনপির নেতৃত্বে জরাজীর্ণ রাস্তা সংস্কার ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শিরোনাম
যমুনা টিভির সৌজন্যে লাইভ চলছে...
দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা অনুষ্ঠিত
/ ১৬৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি : উন্নয়ন সংস্থা উত্তরণ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন – এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৫ অক্টোবর, বুধবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে অফিসার্স জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় এই কর্মশালা উদ্বোধন করেন দাকোপ উপজেলা নিরবাহী অফিসার মো: আসমত হোসেন। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান। কামারখোলা ইউনিয়ন ও চালনা পৌরসভার সাইক্লোন সেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা প্রথম ধাপের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এই কর্মশালায় কামারখোলা ইউনিয়ন পরিষদের সদস্য এবং সংরক্ষিক নারী ওয়ার্ডের কয়েকজন সদস্যও অংশগ্রহণ করেন। কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তরণ এর মতো অন্যান্য সংস্থাও যদি সাইক্লোন শেল্টারগুলোর উন্নয়নে এগিয়ে আসে তবে জনগণেল জন্য সুফল বয়ে নিয়ে আসবে। তিনি উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে ধন্যবাদ জানান।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজ লাইক করুন

Recent Comments

No comments to show.